সাপাহারে বিএনপির নারী কর্মী সমাবেশ

নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সাপাহারে বিএনপির নারী কর্মী সমাবেশ

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: ‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তিলনা ইউনিয়ন শাখারর আয়োজনে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহসান (কল্লোল) সাবেক যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নবিজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে নারীদের সংগঠন, ঐক্য ও সচেতন ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা–নেত্রীসহ স্থানীয় নারী কর্মীরা সমাবেশে অংশ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️