নীতি-আদর্শ-পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে-সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের নীতি-আদর্শ ও পরিকল্পনা নেই তারা শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে

নীতি-আদর্শ-পরিকল্পনা ছাড়াই একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে-সালাহউদ্দিন
সংগ্রহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের নীতি-আদর্শ ও পরিকল্পনা নেই তারা শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে। আর বিএনপির হাতে রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে কী সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষের কাছে তুলে ধরতে।’ জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। জনগণ এসব বোঝে।’ তার মতে, রাষ্ট্র পরিচালনায় আগে থেকে স্পষ্ট পরিকল্পনা না করলে তা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করার শামিল।

তিনি আরও বলেন, ‘যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। জনগণ ইতোমধ্যে তাদের চেনে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।

সাত দিনব্যাপী বিএনপির এ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিষয়ে মানুষের মতামত নেবে বিএনপি। এর আলোকে প্রস্তুত করা হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। গতকাল উদ্বোধন হওয়া এ কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সূত্র_ইত্তেফাক

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️