গাজীপুরে মাদকের ডিলার মা-মেয়েসহ ৪ নারী গ্রেফতার-২১০ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১০ কেজি গাঁজাসহ ৪ নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-২

গাজীপুরে মাদকের ডিলার মা-মেয়েসহ ৪ নারী গ্রেফতার-২১০ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১০ কেজি গাঁজাসহ ৪ নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও, এ চক্রের সদস্য নাইম নামে আরেক মাদকের ডিলার পালিয়ে যায়।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের গাছা থানার কলেমশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)।

‎‎র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, আমরা গোপন সংবাদের ভিক্তিতে খবর পাই গাজীপুরের একটি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য মজুদ করেছে। আমরা গাজীপুরের গাছা থানার কলেমশ্বর এলাকার একটি চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করা হয়। এ সময় এ ব্যবসার সঙ্গে জড়িত ৪ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি এবং নাইম নামে আরেক ব্যবসায়ী পলাতক রয়েছে। মাদক ব্যবসায়ী এসব নারী সদস্যের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাইমের স্ত্রী।

‎‎তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামিরা আমাদের জানায়, তারা কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের বর্ডার এলাকা থেকে এ গাঁজা মজুদ করে তা খূচরা ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দেয়। এছাড়াও, তারা আরও জানায়, মাদক মাপার জন্য তারা ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করতো। গ্রেফতারকৃত এসব নারী সদস্যদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

‎‎তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করবো

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️