তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রুকে প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারণ করা হয়েছে

তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রুকে প্রত্যাহার
সংগ্রহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি থেকে দুজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রত্যাহার হওয়া ওই দুই কেবিন ক্রু হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সূত্র অনুযায়ী, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন—এমন তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়।

পরে ওই ফ্লাইটে বিকল্প হিসেবে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানায় ফ্লাইট সার্ভিস বিভাগ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময়ও নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️