আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি-মাহফুজ আনাম

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি।

আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি-মাহফুজ আনাম
সংগ্রহীত ছবি

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি। তিনি বলেন, মত প্রকাশ তো অনেক দূরের বিষয় হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে পড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, আমার প্রায় ২৫-২৬ জন সহকর্মী ছাদে আটকে পড়েছিলেন।

এমন যদি হত যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে, তারা বলত— এই সাংবাদিক তোমাদের সঙ্গে কোন সম্পর্ক নেই, তোমরা বেরিয়ে যাও, আমরা বিল্ডিং এ আগুন লাগাবো। সেই ২৬-২৭ জন (সাংবাদিক) ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এর মানে কী? তারা শুধু ভবনই পোড়াতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদের হত্যা করতে চেয়েছিল। 

মাহফুজ আনাম বলেন, আমাদের এখন শুধু প্রতিক্রিয়া দেখালে, একে অন্যের পাশে দাঁড়ালেই চলবে না; আমাদের জবাব দিতে হবে।

আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি। মত প্রকাশ তো অনেক দূরের বিষয় হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে পড়েছে। এসময় সকলকে তিনি পাশে থাকার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন।

একইসঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। প্রতিবাদ সভায় আরো ছিলেন– নোয়াব সভাপতি এ কে আজাদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️