শিবগঞ্জে পাম্প থেকে তেল নেওয়া নিয়ে তুমুল কাণ্ড,আহত ৫

শিবগঞ্জে পাম্প থেকে তেল নেওয়া নিয়ে তুমুল কাণ্ড,আহত ৫

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাম্প থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫-৬ জন আহত হয়েছেন। 

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দাদনচক হল মোড়ে মির্জা ফিলিং স্টেশন এলাকায় বাররশিয়া ও দাদনচক গ্রামবাসীর মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আজম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওইদিন বিকেলে মির্জা ফিলিং স্টেশনে তেল নিয়ে গিয়ে বাররশিয়া ও দাদনচকের দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ান। এরই জের ধরে মঙ্গলবারও দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বুধবার আবারও সংঘর্ঘে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে উভয়পক্ষের ৫-৬ জন আহত হন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজম আলী বলেন,ছোট ঘটনা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের কথাটি আমরা শুনেছি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের পর মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️