নওগাঁয় এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জেলার মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

নওগাঁয় এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জেলার মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ২৩ শে জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন, অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ।

কৃতি শিক্ষার্থী ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আকতার ও অনিক মাহমুদ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️