ঈদের ছুটিতেও সাপাহারে চলমান মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম

পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখনও সেবার ব্রত নিয়ে মাঠে ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের নিবেদিতপ্রাণ কর্মীরা।

ঈদের ছুটিতেও সাপাহারে চলমান মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখনও সেবার ব্রত নিয়ে মাঠে ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের নিবেদিতপ্রাণ কর্মীরা। ঈদের ছুটিতেও নওগাঁ জেলার সাপাহার উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মো. আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে চলতি মাসের ৫ জুন থেকে ঈদের ছুটির মধ্যেও নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।

সেবা কার্যক্রমের আওতায় গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব-পরবর্তী সেবা, সাধারণ চিকিৎসাসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও উপকরণ সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

সেবাগ্রহীতারা জানান, ছুটির সময়েও সেবা পাওয়ায় তারা দারুণভাবে উপকৃত হয়েছেন। একজন গর্ভবতী মা বলেন, “আমরা ভাবছিলাম ঈদের ছুটিতে বুঝি চিকিৎসা পাব না। কিন্তু কেন্দ্র খোলা পেয়ে খুব স্বস্তি পেয়েছি।”

এ সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করেছেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং অ্যাটেনডেন্ট এবং পরিবার কল্যাণ সহকারীরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “গর্ভবতী মা ও নবজাতকদের জন্য ঈদের ছুটিতেও যেন স্বাস্থ্যসেবা বিঘ্ন না ঘটে, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। এটি আমাদের জন্য দায়িত্বের পাশাপাশি আনন্দেরও বিষয়।”

সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, ঈদের ছুটিতে এমন জনসেবামূলক তৎপরতা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️