তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শিবগঞ্জের ওসি সাজ্জাদ হোসেন

তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন

তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শিবগঞ্জের ওসি সাজ্জাদ হোসেন

তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। এবারও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন। 

ভালো কাজের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার দুপুরে (২৩ মে) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার)। 

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত),ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়। গত মাসের কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শিবগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি সাজ্জাদ হোসেন কে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে। 

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম পিপিএম উপস্থিত ছিলেন। রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন প্রতিবেদককে বলেন,এ অর্জন শিবগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

উল্লেখ্য,এই নিয়ে তৃতীয় বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন ওসি সাজ্জাদ হোসেন। ইতোমধ্যে শিবগঞ্জ থানার ওসি হিসেবে তিনি একজন সৎ, কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️