নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার-মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার-মহাপরিচালক
সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, ‘অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার আনসার বাহিনী আরও জোরালো ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। শুধু ভোটের দিন নয়, নির্বাচনের প্রচারণামূলক কার্যক্রমেও আনসার সহায়তা দেবে। পাশাপাশি ভোটারদের করণীয় বিষয়ে প্রচারণা চালানো হবে।’

ভোটের এবার চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে আনসার বাহিনীকে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। এ সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এক লাখ ৪৫ হজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, ‘এক লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে’।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️