চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে গোসল করতে নেমে মারুফ হোসেন (২১) নামে এক যুবক ডুবে মারা গেছে।

মারুফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়া বড়মসজিদ চৌহমুনি নামোশংকরবাটী নতুনহাট মহল্লার সৈয়বুর রহমানের ছেলে।

১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে শেখ হাসিনা সেতুর ওপর থেকে সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে নামে। কিন্তু অন্যরা উঠে আসলেও মারুফ নিখোঁজ থাকে।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️