গোমস্তাপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত দুই ব্যক্তি আহত

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

গোমস্তাপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত দুই ব্যক্তি আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মাইনুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি খোয়াড় মোড়ে রমজান আলীর সরিষার তেল কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তারা হলেন- আব্দুল হাইয়ুল (২৭) ও আব্দুল আজিজ (৫০)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পড়ে থাকা নজরপুর গ্রামের মাইনুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাড়িপাতা গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল হাইয়ুল ও আলিনগর ইউনিয়নের উত্তর আলিনগর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল আজিজকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ কাজে স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিরুল ইসলাম বলেন, মাইনুল ইসলামকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ রবিবার সন্ধ্যায় জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️