চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে স্পর্শ ফাউন্ডেশন ও হেমাটোলজি ডিপার্টমেন্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর যোথ উদ্যোগে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জে স্পর্শ ফাউন্ডেশন ও হেমাটোলজি ডিপার্টমেন্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর যোথ উদ্যোগে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে নবাবগঞ্জ সিটি কলেজের হলরুমে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান ।

প্রধান আলোচক ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারিন্দ্র মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. আল মামুন,, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের রেজিস্টার ডা. মারুফ আল হাসান, রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মার্জয়া আফরিন বন্যা।

অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক বলে। আর দুটি জিনেই ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী হন না। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এই রোগের লক্ষণগুলো হলো ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগসংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি।

শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️