রহনপুরে রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ

রহনপুরে রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।

এ সময় পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী এম. রিয়াসাদ ইসলাম, সিনিয়র উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুনসি, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে রহনপুর রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধশতাধিক স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সব অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️